রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক গোলযোগ এর সৃষ্টি। আজ রবিবার কলকাতা থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দর পৌঁছনোর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টেক-অফের ঠিক আগেই সেই ত্রুটি ধরা পড়ে বলে সূত্রের খবর। ঘণ্টাখানেক রানওয়েতেই দাঁড়িয়ে থাকে বিমান।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট নম্বর IX 1511 হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। কিন্তু রানওয়ে ছাড়ার ঠিক আগে কোনও একটি যান্ত্রিক সমস্যা ধরা পড়ে।
এই ঘটনার পর যাত্রীদের বিকল্প বিমান বা ভাড়া ফেরতের ঘোষণাও করে এয়ার ইন্ডিয়া। সংবাদসংস্থা ANI-এর খবর, এয়ার ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, যাত্রীদের অন্য প্লেনে যাওয়ার ব্যবস্থা অথবা টিকিটের মূল্য ফেরত দিয়ে টিকিট বাতিল করার ব্যবস্থা করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, নির্ধারিত সময়ে এই ফ্লাইটটি রানওয়েতে চলে এসেছিল। ডিপারচারের জন্য প্রস্তুতি চলছিল। একেবারে শেষ মুহূর্তে বিমানকর্মীদের নজরে আসে যান্ত্রিক ত্রুটির বিষয়টি। তড়িঘড়ি গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। তবে কী ধরনের টেকনিক্যাল ইস্যু হয়েছে তা এখনই স্পষ্ট করে জানানো হয়নি।

Be the first to comment