রোজদিন ডেস্ক, কলকাতা:- কেদারনাথ দর্শন করতে কেনা যেতে চান। ইচ্ছা সকলের থাকে কিন্তু দুর্গম রাস্তা বলে অনেকে ভয় পেয়ে থাকেন, যদিও এখন সবরকমই সুবিধা দুর্গম তীর্থস্থান গুলির জন্য দেওয়া হয়ে থাকে। তেমনই কেদারনাথ গিয়েছিলেন ২৩ মাসের শিশু কন্যাকে নিয়ে জয়সওয়াল পরিবার। কিন্তু ভাগ্যচক্রে আর ফেরা হলো না। কেদারনাথ দর্শন শেষে গুপ্তকাশীতে ফিরছিলেন যখন সুরেশ, তাঁর পরিবার সহ অন্যান্য যাত্রী, তখনই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
রবিবার সকালে গৌরীকুণ্ডের কাছে এই দুর্ঘটনায় আরিয়ান এভিয়েশন বেল ৪০৭ হেলিকপ্টারে থাকা সাতজনই মারা গয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে সেই হতভাগ্য জয়সওয়াল পরিবারও।
নিহতদের পরিচয় জানা গিয়েছে। কপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান বয়স ৩৯। তিনি জয়পুরের বাসিন্দা। যাত্রীদের মধ্যে ছিলেন কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মচারী বিক্রম রাওয়াত বয়স ৪৭। উত্তরপ্রদেশের বিনোদ দেবী বয়স ৬৬, তৃষ্টি সিং বয়স ১৯, এরা উভয়েই উত্তরপ্রদেশের বাসিন্দা। আর ছিলেন ২৩ মাসের শিশু কন্যা সহ হতভাগ্য মহারাষ্ট্রের জয়সওয়াল পরিবার।

Be the first to comment