রোজদিন ডেস্ক, কলকাতা:- তৈরির আগেই ভেঙে পড়ল মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নির্মীয়মান সেতুর একাংশ।
জানা যাচ্ছে ৮০ কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছিল এই সেতুটি। রোজকার মতো রবিবারও চলছিল এই নতুন সেতু তৈরির কাজ। সকাল থেকে প্রতিদিনের মতোই টানা কাজ করছিলেন শ্রমিকরা। কিন্তু হঠাৎ করেই দেখা গেলো এই বিপত্তি। ঘটনাটি ঘটে দুপুর নাগাদ।
এদিন দুপুর ১টার দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে নির্মীয়মান সেতুর একাংশ। আহত হন ৬ জন শ্রমিক।
জানা যায়, ব্রিজের যে অংশটি ভেঙে পরে, সেখানেই আবার রয়েছে একটি বাস স্ট্যান্ড ও রেলওয়ে ক্রসিং। কিন্তু ভাগ্যবসত দুপুরের সময় এলাকা ছিল ফাঁকা, ভরদুপুরে জনমানস হীন এলাকা হওয়ার কারণে আর ঐসময় কোনও ট্রেন না থাকার কারণে সেই সময় বড় বিপদকে এড়ানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া অংশের নীচেও কেউ ছিল না। যে ছয় জন আহত হয়েছেন, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিজের পাশে তারা থাকায় সামান্য আহত হয়েছেন।

Be the first to comment