চার্জশিট উন্মোচন করলেন অমিত শাহ।
বাঙালি আত্মবিশ্বাসের সঙ্গে পরিবর্তনে উন্মুখ।
বাংলার ভোট বাংলা তো বটেই সারা দেশের সুরক্ষার দৃষ্টিভঙ্গিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ।
এটা ভয় দূর করে ভরসার ভোট।
আবারও ঘুষপেটিয়া অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখান শাহ।
মমতা ব্যানার্জি আর ভিকটিম কার্ড খেলে ভোট জিততে পারবেন না
কখনো পা ভাঙা দেখিয়ে কখনো মাথায় ফেটটি বেঁধে কখনো ইলেকশন কমিশনকে গালিগালাজ করে এবারে আর ভোট জেতা হবে না তার।
বেআইনি অনুপ্রবেশকারীদের জন্যই এই রাজ্যের যুবকেরা চাকরি পায় না অথবা তাদের পারিশ্রমিক বা মাইনে খুব কম
সারা দেশ থেকে বেছে বেছে বেআইনি অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া আমাদের দৃঢ় সংকল্প। শুধু ভোটার লিস্ট থেকে নয় দেশ থেকে তাদের বের করে দেবো আমরা, বললেন অমিত শাহ।

Be the first to comment