অন্ধ্রপ্রদেশে খাদে বাস, নিহত ৯, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের ভদ্রাচলম দর্শন করে ফেরার সময় খাদে বাস পড়ে প্রাণ হারালেন ৯ জন পুণ্যার্থী। আজ কাকভোরে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলার চিন্টুর মারেদুমিল্লি ঘাট সড়কের রাজুগরিমেটা মোড়ে খাদে পড়ে যায় ৩৩ জন পুণ্যার্থী বোঝাই বাসটি। ইতিমধ্যে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খাদে আটকে থাকা বাস থেকে দুর্গতদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে প্রকাশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আজ কাক ভোরে যাওয়ার সময় ঘন কুয়াশার জন্য সম্ভবত চালক খাদের কাছের বাঁক দেখতে পান নি। ভদ্রাচলম থেকে বাসটি অন্নভারমের দিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার হওয়া যাত্রীদের কয়েকজন সুস্থ আছেন। তবে আতঙ্ক যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পুণ্যার্থী বোঝাই বাসটির মর্মান্তিক দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে জানিয়েছেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*