অভিষেকের সহায়তায় মিলল পাসপোর্ট, দুবাই পৌঁছে ভিডিয়ো বার্তায় কৃতজ্ঞতা আপ্লুত অঙ্কিতার

Spread the love

রোজদিন ডেস্ক : পাসপোর্ট সমস্যায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল কাঁথির সঙ্গীতশিল্পী অঙ্কিতা প্রধানের। মুশকিল আসান হয়ে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাসপোর্টের ব্যবস্থা করেন। তারপর দুবাই পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন অঙ্কিতা। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে সুরের জাদুতে দেশের সেরা দশ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা নাবালিকা হওয়ায় দুবাই যাওয়ার জন্য তাঁর মায়ের সঙ্গে থাকা জরুরি ছিল। কিন্তু অঙ্কিতার পাসপোর্ট চলে এলেও কোনও অজ্ঞাত কারণে আটকে যায় তাঁর মায়ের পাসপোর্ট। এত বড় মঞ্চে পৌঁছেও ছিটকে যাওয়ার আশঙ্কায় ভেঙে পড়েছিল গোটা পরিবার। তাঁরা দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুবাই পৌঁছে ‘প্রিয় দাদা অভিষেক’কে ধন্যবাদ জানিয়ে আপ্লুত অঙ্কিতা ভিডিও বার্তায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তিন দিনের মধ্যে পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে। বাড়ি ফিরে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*