ফের ঝড় বৃষ্টি র তান্ডব, বাজ পড়ে রাজ্যে মৃত সাত

Spread the love

রোজদিন ডেস্ক: প্রচন্ড দাবদাহে কলকাতা, শহরতলি যখন দগ্ধ হচ্ছে, রাজ্যের একাধিক জেলায় তুমুল প্রাকৃতিক দুর্যোগে র তান্ডবে মর্মান্তিক ভাবে ৭ জন প্রাণ হারালেন। উত্তর বঙ্গের বংশিহারিতে এক পরিবারের তিনজন, তপনে একজন, জলপাইগুড়ি তে একজন ও মুর্শিদাবাদে দুজন প্রাণ হারিয়েছেন। বাজ পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এইদিন বিকেলে আচমকাই বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বংশিহারিতে বাজ পড়ে বিশ্বনাথ সরকার( ৩৮), তাঁর স্ত্রী পুষ্পা(৩০) ও কন্যা নন্দিতা (১১) মর্মান্তিক ভাবে প্রাণ হারায়।
তপনে মাঠ থেকে ফেরার সময় বাজের আঘাতে প্রাণ হারান সন্ধ্যা রায় (৪০) নামে এক বধূ।
মুর্শিদাবাদের সূতিতে আম কুড়োতে গিয়ে বাজ পড়ে কিশোর আবুল কাসেম শেখ(১৪) প্রাণ হারান। ওই এলাকার বৈষ্ণব ডাঙা য় ঝড় বৃষ্টি থেকে বাঁচতে আমবাগানে আশ্রয় নিয়ে ছিলেন শেখ আব্দুর রশিদ (৫৪) বাজ তাঁকেও রেহাই দেয় নি।
জলপাইগুড়িতে তরুণ রাজা দাসের (২২) প্রাণ কাড়ে বাজ,আহত আরও কয়েকজন।
বৃষ্টি র আশায় থাকা মানুষের প্রাণ নির্মম ভাবে কেড়ে নেয় বজ্রাঘাত। সংশ্লিষ্ট সব এলাকাতেই এখন গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*