মল্লিকার্জুন খাড়্গে, পবন খেরা সহ রাজ্যসভার ৭ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: আসন্ন রাজ্যসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সহ সাত প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। কর্ণাটক থেকে প্রার্থী হবেন মল্লিকার্জুন খাড়্গে, পবন খেরা ও মনসুর আলি খান। মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী নটরাজন কে। তিনি প্রাক্তন সাংসদ।
দলের ডাটা অ্যানালেটিকস ও পেশাদারি শাখার প্রধান প্রবীণ চক্রবর্তী তামিলনাড়ু তে ও রাজস্থানে ফের নীরজ ডাংগি কে মনোনয়ন দিল কংগ্রেস। কংগ্রেস সভাপতি র ঘনিষ্ঠ বলয়ে থাকা প্রনব ঝা কে ঝাড়খন্ডে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে।


এ আই সি সি র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই প্রার্থীদের নাম অনুমোদন করেছেন।
আগামী ১৮ জুন রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জুন মনোনয়ন পত্র পেশের শেষ দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*