রোজদিন ডেস্ক: চোখের জল মুছে তাঁর মুখে এখন এক চিলতে হাসি! দিনের পর দিন প্রাক্তন দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ততোধিক দাপুটে ভাই স্বরূপ বিশ্বাসের অত্যাচারে দিনের পর দিন তটস্থ থেকেছেন তিনি।।গত দু বছর ধরে কাজ মেলেনি। বলতে গিয়ে মিলেছে প্রাণে মারার হুমকি ও।
গত কয়েক বছরে টলিউডে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ জমেছে। নিজের বাড়ি, পাড়ায় ও যে তাঁদের দু ভাই এর বিরুদ্ধে আমজনতার অভিযোগের শেষ নেই, বৃহস্পতিবার রাতে তার ই বহিঃপ্রকাশ দেখা গেল। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই নিউ আলিপুর থানার সামনে দলে দলে মানুষ জড়ো হন। এসেছিলেন বহু মহিলাও। সবার মুখেই ছিল , চোর চোর ধ্বনি। একজন এক ক্রেট ডিম নিয়ে এসেছিলেন তাঁর জন্য। বললেন,খারাপ লোকের জন্য ভাল ডিম এনেছেন। তবে তা ছোঁড়ার সুযোগ পেয়েছেন কিনা জানা যায় নি। রাত যত বেড়েছে, থানার সামনে উপস্থিত জনতার ক্ষোভ, রোষের আগুন ও তত উর্ধ্বমুখী হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সময় কেন্দ্রীয় বাহিনী কে লাঠি চালাতে হয়।।
তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি, জোর করে টাকা আদায়, কথায় কথায় মারধর ইত্যাদি অভিযোগের লম্বা তালিকা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।
রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে, শুক্রবার আদালতে তোলা হবে।
তাঁকে যে গাড়িতে নিউ আলিপুর থানায় আনা হয়, ক্ষুব্ধ, রুষ্ট জনতা তার ওপর ও আঘাত হানে।
দীর্ঘ দিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হয় নানা ভাবে।

Be the first to comment