ধর্মের কল বাতাসে নড়ে, বললেন রুদ্রনীল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক: ধর্মের কল বাতাসে নড়ে, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবরে মন্তব্য করলেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ।
মনে করিয়ে দেন, প্রাক্তন তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী র স্নেহধন্য দুই ভাই অরূপ -স্বরূপ বিশ্বাস কিভাবে টলিউডের ত্রাস হয়ে উঠেছিলেন। তাঁদের কথা না শোনার খেসারত দিতে হয়েছে অনেক প্রতিবাদী কে, এর শিকার রুদ্রনীল ঘোষ নিজেও।
প্রতিভাবান অভিনেতা হয়েও শুধু রাজনৈতিক বিরোধিতা র কারণে তাঁকে বসে থাকতে হয়েছে, ইচ্ছে থাকলেও বহু পরিচালক তাঁকে কাজ দেন নি।
পেটের দায়ে অনেককেই বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে দুই ভাই এর অত্যাচার, শোষণ। নতুন সরকারের আমলে যা হবে না বলে আশা করছে টলিউড।
নামী অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী স্বরূপ বিশ্বাসের গ্রেফতার নিয়ে বলেন, কর্মফল তো ভুগতেই হবে! টলিউডে সাংঘাতিক তোলাবাজি হয়েছে, ৫০০/৭০০ টাকার কার্ড ৪০/ ৫০ হাজার টাকায় নিয়েছে,কিন্তু কাজ, কার্ড কিছুই মেলেনি।
বস্তুত শুধু টলিউড নয়, নিজের এলাকাতেও তাঁরা যে কতটা নিন্দিত, ধিকৃত, রাতে ই তা মালুম হয়। দলে দলে মানুষ নিউ আলিপুর থানার সামনে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন। অত্যাচারের বর্ণনা দেন। জনতার মধ্যে জয় শ্রীরাম ধ্বনি ও ওঠে।
বিজেপি বিধায়ক সৌরভ সিকদার বলেন, বহু মানুষ ওঁর ওপর ক্ষুব্ধ, তার ই বহিঃপ্রকাশ হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*