বিজেপিতে যোগ দিলেন নামী খেলোয়াড় অরিন্দম ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র একমাসও নেই। আজ বিজেপিতে যোগ দিলেন নামী ফুটবল খেলোয়াড় অরিন্দম ভট্টাচার্য। মোহনবাগান, ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচে খেলা এই তারকা খেলোয়াড় আজ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি প্রমুখের উপস্থিতিতে গেরুয়া পতাকা গ্রহণ করেন। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত দল।
শমীক ভট্টাচার্য জানান, অরিন্দম ভট্টাচার্য স্বেচ্ছায় তাঁদের দলে যোগ দিয়েছেন। রাজ্যে পরিবর্তনের সাক্ষী হয়ে সহযোগিতা করতে এসেছেন।
উল্লেখ্য, বিশিষ্ট খেলোয়াড় শিব শঙ্কর পাল কে দলে টেনে বড় চমক দিয়েছে ঘাসফুল শিবির।
এবার চমক গেরুয়া শিবিরেও।
দলের চতুর্থ প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। সেখানে অরিন্দম ভট্টাচার্যর নাম দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*