বহু বিবাহ বন্ধে কড়া আইন আনছে অসম

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত অসম সরকার বহুবিবাহ বন্ধে কড়া আইন আনছে। আগামী মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিল আসতে পারে বলে জানা গেছে। মূলত সংখ্যা লঘু সম্প্রদায় কে নিশানা করে অসম সরকার এই উদ্যোগ  নিচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না হলে কোন ভাবে দ্বিতীয় বিয়ে করা যাবে না বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুশিয়ারি দিয়েছেন। আগামী ২৫ নভেম্বর বিধান সভা বসছে। প্রস্তাবিত বিলে সাত বছর  বা তার বেশি কারাবাসের সংস্থান রাখা হবে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর কথায়, নারীর অধিকার রক্ষা, লিঙ্গবৈষম্য দূর, বিয়ের পবিত্রতা বজায় রাখা এই বিলের প্রধান উদ্দেশ্য। এই সঙ্গে বাল্যবিবাহ রুখতে ও কঠোর হচ্ছে রাজ্য।

প্রসঙ্গত বহুবিবাহ রুখতে দেশের কয়েকটি রাজ্যেই কড়া আইন আছে। তবে বাস্তবে তা কতটা কার্যকর হয় তার তথ্য পাওয়া মুস্কিল। অসম সরকারের দাবি, সামাজিক শৃঙ্খলা রক্ষা, অভিন্ন দেওয়ানি বিধি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা এই বিল আনছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে সহায়তার জন্যও তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*