রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আছড়ে পড়েছিল। তারপর ফের শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে নিউ আলিপুর। এবার স্থানীয় বাসিন্দারা টার্গেট করে অরূপ-স্বরূপের ক্লাব সুরুচি সংঘকে। ক্লাবের ওপর আছড়ে পড়ে জনরোষ। ভিতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভিতর থেকে সব জিনিসপত্র বাইরে এনে ফেলা হয়। ক্লাবের ভিতর একটি সাজানো বেডরুমও পাওয়া গিয়েছে। এছাড়া বস্তাভর্তি ভোটার লিস্ট, পুরসভার বিভিন্ন কাজের নথিপত্র, কাউন্সিলর জুঁই বিশ্বাসের প্রচারের বিভিন্ন লিফলেট ও পুরসভা সংক্রান্ত নথিপত্রও মেলে ক্লাবঘর থেকে। স্থানীয়দের অভিযোগ, ক্লাবঘরটিকে নিজেদের রাজনৈতিক আখড়া বানিয়েছিল দুই ভাই। যে মাঠে সুরুচি সংঘের পুজো হত, সেই মাঠটিও বেআইনি ভাবে দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ।

Be the first to comment