মেখলিগঞ্জ পুরসভা কি কংগ্রেসের দখলে যাচ্ছে?

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের সঙ্গে পাল্লা দিয়ে দল বদলও শুরু হয়েছে। একদিকে যখন ঘর ভাঙছে তৃণমূলের, অন্যদিকে ঘর গড়ছে কংগ্রেসের!! আজ মেখলিগঞ্জ পুরসভার ৯ সদস্যের ৬ জন তৃণমূল সদস্যই প্রদেশ কংগ্রেস দফতরে এসে কংগ্রেসের পতাকা তুলে নেন। তাঁদের মধ্যে ওই পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও আছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিশিষ্ট নেতা দেবপ্রসাদ সরকার, বিশ্বজিৎ সরকার, সুমন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।।
এর ফলে মেখলিগঞ্জ পুরসভা কংগ্রেসের দখলে আসছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
অন্যদিকে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির যাওয়ার ইচ্ছাই তিন দশক আগে কংগ্রেসের ভাঙনের কারণ বলে বিশিষ্ট কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন। এক দৈনিককে তিনি বলেন, বিজেপির সাহায্য ছাড়া সিপিএমকে হঠানো সম্ভব না বলে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মত ছিল।।তাঁরা না গেলেও নেত্রী পৃথক দল গড়েন।
এবার বিজেপিই তাঁরও ঘর ভাঙল বলে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*