এবার বেপাত্তা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষও

Spread the love

রোজদিন ডেস্ক : আচমকাই বেপাত্তা হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ! কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে বিপুল টাকা তোলাবাজির অভিযোগে আনন্দ পুর থানায় এফআইআর দায়ের হয়। এর আগে তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বোরো চেয়ারম্যানের পদে ইস্তফা দেন। তবে কাউন্সিলর পদ, দল কিছুই ছাড়েননি।
হকারদের কাছে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। সূত্রের খবর, তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন জেনে পুলিশ ও তাঁকে ধাওয়া করে।
ওড়িশা পর্যন্ত তাঁকে ধাওয়া করে পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে বেপাত্তা হন তিনি।
পুলিশ তাঁর গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছে। কলকাতার অভিজাত এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ। গতবার ১০৮ নম্বরের কাউন্সিলর হন। দুই ওয়ার্ডেই তাঁর বিরুদ্ধে জোর করে টাকা তোলার অভিযোগ শোনা যায়। এবার তিনি বেপাত্তা। পুলিশ তাঁর খোঁজ জারি রেখেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*