রোজদিন ডেস্ক : তোলাবাজি থেকে শ্লীলতাহানি, এরকম একাধিক অভিযোগে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার তাকে আদালতে তোলা ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক। আপাতত তাকে ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে। তার বিরুদ্ধে ২২ লক্ষ টাকা তোলাবাজি থেকে যৌন হেনস্তার মতো ভুরি ভুরি অভিযোগ দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে থাকলেও রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের হাত মাথায় নিয়ে বহাল তবিয়তে ছিলেন স্বরূপ। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউ। এবার পালাবদল হতেই গ্রেফতার হলেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ দায়ের হয়েছে।

Be the first to comment