রোজদিন ডেস্ক : আজ শনিবার ৬ ডিসেম্বর। ভারতের সংবিধানের প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন–
ভারতীয় সংবিধানের মূল স্থপতি, বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। সংবিধান তৈরি তাঁর অবদান আমরা আজও স্মরণ করি। আমরা সেই সংবিধানে বর্ণিত নীতি ও আদর্শ রক্ষা করতে এবং শক্তিশালী করতে বদ্ধপরিকর। তাঁর দেখানো পথেই এভাবে আমরা গণতন্ত্রকে আরও উজ্জ্বল করতে পারি। তিনি এ রাজ্যের বিধানসভা থেকেই সংবিধান রচয়িতা সভায় নির্বাচিত হয়েছিলেন, এজন্য আমরা গর্বিত।
জয় হিন্দ, জয় বাংলা।
বাবাসাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment