বৃষ্টির জেরে বানভাসি আমতা, কি পরিস্থিতি উদয়নারায়ণপুরে, প্রশাসনিক বৈঠক বিধায়কের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ইতিমধ্যেই জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলার বেশ কয়েকটি জেলায়।
হাওড়ার আমতার পরিস্থিতিও ভয়াবহ। লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরে ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে মুণ্ডেশ্বরী নদীর জলস্তর বেড়েছে। বৃহস্পতিবার রাতে জলের তোড়ে আমতার গায়েনপাড়া এবং কুলিয়ায় দুটি বাঁশের সাঁকো ভেসে যায়।

জানা যায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতা-২ ব্লকের ভাটোরা দীপাঞ্চল। এরফলে চরম দুর্ভোগ ভাটোয়া দীপাঞ্চলের। নদী না পেরোতে পেরে সেখানে আটকে কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সংবাদ মাধ্যমকে জানান, ‘‘বিকল্প ব্যবস্থা হিসাবে ফেরি সার্ভিস চালু হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর আছে। যাত্রীদের যাতে অসুবিধা না-হয় তার ব্যবস্থা করা হচ্ছে”।

কমবেশি প্রতি বছরই বর্ষায় জলের তলায় চলে যায় আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গতকালই বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক ভাবে বৈঠক করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে সমস্ত বিষয়েই নজর রাখছেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*