রোজদিন ডেস্ক: রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা,পরিষদ দখল করলো বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র নিজের জেলায় পরিষদ দলের হাতে যাওয়ায় খুশি তিনি। সমাজ মাধ্যমে উচ্ছসিত প্রতিক্রিয়া দেন তিনি।
প্রাক্তন সভাধিপতি উত্তম বারিক ও সহ সভাধিপতি সুহাসিনী কর চলতি মাসের প্রথম সপ্তাহে পদত্যাগ করায় জটিলতা দেখা দেয়। সোমবার ৬৪ জন সদস্য র উপস্থিতিতে সভাধিপতি পদে বামদেব গুছাইত ও সহ সভাধিপতি পদে বাঁশুরি পন্ডিত নির্বাচিত হন।
নতুন পরিষদ গঠনে ওখানে রীতিমত উৎসবের আমেজ ছিল।

Be the first to comment