রাজ্যে অস্থিরতা তৈরিই উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর ধরনাকে তোপ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে ধরনা দিচ্ছেন বলে তোপ দাগলো বিজেপি। প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত আজ এই অভিযোগ করেন। বলেন, জাল, ভূয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকা তৈরি সাংবিধানিক কর্তব্য। তাকে ব্যাহত করার জন্যই মুখ্যমন্ত্রী এই ধর্ণা কর্মসূচি।
রাজ্যে নারী নিরাপত্তা, আইনশৃঙ্খলা ইত্যাদি নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগে স্বপন দাশগুপ্ত বলেন, সারা দেশে অ্যাসিড হামলায় এই রাজ্য শীর্ষে। অপরাধীদের এখানে শাস্তি হয় না। যা নিয়ে রাজ্যের প্রশাসন, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যে অপরাধ, রাজনৈতিক হিংসা, দুর্নীতি বাড়ছে। যা সামাজিক, আর্থিক পরিবেশকে প্রভাবিত করছে।
এসএসসি দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তির ক্ষতি হয়েছে।
বিজেপি রাজ্যে স্বচ্ছ, দায়িত্বশীল, গণতান্ত্রিক, উন্নয়নমুখি সরকার চায় বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*