রোজদিন ডেস্ক :
কয়েকদিন চুপ থাকার পর ফের বোমাতঙ্ক নিয়ে চাঞ্চল্য ছড়ালো। এবার কলকাতার ভিক্টোরিয়া স্মৃতি সৌধ উড়িয়ে দেওয়ার হুমকিই মেল পেলেন এখানকার কর্তৃপক্ষ। যা নিয়ে উত্তেজনা, চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার অন্যতম সেরা এই দ্রষ্টব্য স্থানে গেছে বম্ব স্কোয়াড, বিশাল পুলিশ বাহিনী। হাজির ডগ স্কোয়াডও।
রাজ্যে এসআইআর নিয়ে আজ ধর্মতলায় ধরনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত বহু ভিআইপি। এখান থেকে ভিক্টোরিয়া স্মৃতি সৌধের দূরত্ব তিন কিমি মত। ফলত সেখানে বোমাতঙ্ক নিয়ে উদ্বেগ ছড়ায় বিভিন্ন মহলে। উল্লেখ্য, এর আগেও কলকাতা সহ রাজ্যের আদালত, ডাকঘর ইত্যাদি এলাকায় বোমা রাখার খবর নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ইত্যাদি দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কিছু মেলেনি। এখন অবধি কে বা কারা এই ভূয়ো ই-মেল পাঠিয়ে আতঙ্ক ছড়াচ্ছে তাও জানা যায়নি। আজও ভিক্টোরিয়া স্মৃতি সৌধে বোমাতঙ্ক র খবরে পুলিশ প্রশাসন কোন ও ঝুঁকি নেয়নি। তল্লাশি চালিয়ে কিছু না মিললেও সংশ্লিষ্ট এলাকায় কড়া নজর রাখা হয়েছে।

Be the first to comment