নির্বাচন কমিশনকে ধিক্কার বিএলও-দের সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে বিএলওদের চূড়ান্ত হেনস্থা, প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে নির্বাচন কমিশন। এবার পরোক্ষভাবে কমিশন স্বীকার করেছে যে ২০০২ এর ভোটার তালিকা সম্পুর্ন ডিজিটাল না হওয়ায় বহু ভোটারের ম্যাপিং হয়নি। এই সব ভোটারকে শুনানিতে ডাকা যাবে না বলে সিইও-র দফতর নির্দেশিকা জারি করেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর বিএলও শাখা এই সব কথা জানিয়েছে। তাদের বক্তব্য এতদিন পর পরোক্ষভাবে কমিশন তা স্বীকার করায় বোঝা যাচ্ছে বিএলও-রা ঠিক ভাবেই কাজ করেছেন। কমিশনের এই ভূমিকাকে ধিক্কার জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী ক্ষোভ ব্যক্ত করে বলেন, এতদিন এই সব বিষয়ে বিএলও-দের অদক্ষতা, ইত্যাদিকে দায়ী করা হচ্ছিল। তাঁদের জীবন নিয়ে ছিনিমনি খেলা হচ্ছিল। এবার তা পরোক্ষ ভাবে মানলো কমিশন। তাঁরা একে ধিক্কার জানাচ্ছেন।
নির্বাচন কমিশন প্রথম থেকেই এসআইআর নিয়ে বিএলওদের ওপর কমিশন চাপ সৃষ্টি করছে বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ অভিযোগ করেছে। তড়িঘড়ি এই কাজ না করিয়ে সময় দিতে দাবি করেছেন। কমিশন তখন কর্ণপাত করেনি বলে কিংকর অধিকারী ক্ষুব্ধ ভাবে জানান।
উল্লেখ্য বিএলওদের ওপর চাপ সৃষ্টি করার বিরুদ্ধে রাজ্যের শাসক দল, বিরোধী পক্ষ (বিজেপি বাদে) সরব হন।
কাজের চাপ সহ্য করতে না পেরে বহু বিএলও আত্মঘাতী হন, অনেকে অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ফেলেন। যা নিয়ে বিএলও মহলে তীব্র অসন্তোষ দেখা দেয়। এসআইআর পর্বে শুনানি নিয়েও উদ্বেগ, চাপে আছেন বিএলও-দের বড় অংশও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*