বিএলও-দের নিরাপত্তা, হাস্যকর ব্যাপার!! কটাক্ষ শিক্ষক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : SIR -এর শেষ পর্যায়ে এসে আচমকাই বিএলও-দের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন!! এটি অত্যন্ত হাস্যকর বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান। এসআইআর শুরুর থেকে তাঁরা বিএলও-দের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। অথচ নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। ১২ ডিসেম্বর এস আই আরের শেষ পর্বে এসে নির্বাচন কমিশন বিএলও-দের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ জারি করেছে বলে তিনি জানান।
আক্ষেপের সঙ্গে কিংকর অধিকারী বলেন, এসআইআরের কাজের চাপে কত বিএলও অকালে প্রাণ হারালেন, কতজন অসুস্থ হলেন, তখন কমিশন কোন ও ব্যবস্থাই নেয় নি৷ এখন এস আই আরের শেষ পর্বে এসে তাঁদের নিরাপত্তা র কথা বলা নিতান্তই হাস্যকর, নিষ্ঠুর পরিহাস বলে তিনি মন্তব্য করেন। তাঁরা এর তীব্র প্রতিবাদ করছেন বলে জানান।
উল্লেখ্য, আগামী সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। দীর্ঘ এক মাস বিএলওরা কঠিন পরিশ্রম করে এসআইআরের কাজ করেছেন।কত জায়গায় হেনস্থা হয়েছেন, তখন কমিশন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই সব নিয়ে বারবার দাবি জানিয়েও ব্যর্থ হয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*