বিএলও, বিশেষভাবে সক্ষমদের ভোট কর্মী করার প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক : 
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীর দায়িত্ব পালনের জন্য বিএলও বিশেষ ভাবে সক্ষমদের চিঠি দেওয়া হচ্ছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এর তীব্র প্রতিবাদ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, দীর্ঘ কয়েক মাস ধরে বিএলওরা নিরবচ্ছিন্ন ভাবে এসআইআর সহ ভোটার তালিকার কাজ করছেন। ফের তাঁদের ভোট কর্মী কাজে ডাকা হচ্ছে কেন!!
বিশেষভাবে সক্ষমদেরও এই গুরুত্বপূর্ণ কাজ জোর করে করানো যায় না, এই বিষয়ে তাঁদের করা মামলায় উচ্চ আদালতের রায়ও আছে বলে কিংকর অধিকারী জানান।
নির্বাচন কমিশন প্রতিবারই এইভাবে নিয়মের বাইরে গিয়ে মানুষ দের হয়রানি করে বলে তিনি অভিযোগ করেন।
বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ না দেওয়া, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ইত্যাদি দাবিতে আগামী ২৭ মার্চ তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিককে দাবিপত্র পেশ করবেন বলে কিংকর অধিকারী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*