রোজদিন ডেস্ক : রবিবারের ছুটি কাটিয়ে সোমবার সকালে খুলেছে স্কুল। কিন্তু সাত সকালেই স্কুলে ছড়াল বোমাতঙ্ক। একটি, দু’টি নয়, রাজধানী দিল্লির অন্তত দশটি স্কুলে এই ধরনের হুমকি মেইল এসেছে বলেই খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুলগুলিতে হুমকি মেল আশার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই হুমকি মেইলগুলিতে সংসদ ভবনের কথাও উল্লেখ করা হয়েছে। হুমকি মেইলের পর থেকে স্কুলগুলি সম্পূর্ণ খালি করে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। এখন কে বা কারা এই মেইল পাঠাল? জানা যাচ্ছে, ওই হুমকি মেইলগুলির সঙ্গে খালিস্তান সংক্রান্ত কিছু বার্তা লেখা ছিল। সঙ্গে আফজল গুরুর প্রসঙ্গও নাকি রয়েছে মেইলে। ছিল ওই হুমকি ইমেলে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই মেইলের ছবি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সোমবার দুপুর ১টা ১১মিনিটে স্কুলগুলিতে বিস্ফোরণ হবে। ওই মেইলের নীচে এ-ও উল্লেখ রয়েছে যে ১৩ ফেব্রুয়ারি দুপুরে ওই একই সময়ে ‘হিন্দুস্তানি পার্লামেন্ট’-এ বিস্ফোরণ হবে। প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’। সোমবার সকালে দিল্লির অন্তত ১০টি স্কুলে এমন হুমকি মেইল আসে। স্কুল কর্তৃপক্ষের নজর।পড়তেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রতিটি স্কুলে পৌঁছে গিয়েছেন বম্ব স্কোয়াডের আধিকারিক ও পুলিশ কর্তারা। তল্লাশি জারি আছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনার খবর মেলেনি।

Be the first to comment