রোজদিন ডেস্ক: গত কয়েকমাস ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের নেতৃত্ব নিয়ে সঙ্কটের জেরে তিনি পদত্যাগ করতে পারেন বলে খবর রটেছে। সোমবার ই তিনি পদত্যাগ করতে পারেন বা কবে তা করবেন জানাতে পারেন বলে ওই দেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
সম্প্রতি দলে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম উপ নির্বাচনে জয়ী হওয়ায় স্টার্মারের বিদায় সময়ের অপেক্ষা বলে ব্রিটেনের রাজনৈতিক মহল মনে করেন। ২০২৪ সালে স্টার্মারের নেতৃত্বে মধ্য বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর ক্রমে তার জনপ্রিয়তা কমতে থাকে। ভোটারদের বড় অংশ মনে করেন, জীবন যাত্রার মানোন্নয়নের যে প্রতিশ্রুতি স্টার্মার দিয়েছিলেন, তা পূরণ করতে পারছেন না।
সূত্রে র খবর, তাঁর দলের একশো জনের বেশি নির্বাচিত আইন প্রণেতা তাঁর পদত্যাগ বা কবে তিনি তা করবেন, সেই সময়সূচি প্রকাশের দাবিতে সরব হয়েছেন।
সব মিলিয়ে তাঁর বিদায় আসন্ন বলে রাজনৈতিক মহল মনে করে।

Be the first to comment