গতকালের পতনের রেকর্ডের পর আজকে সুখবর আন্তর্জাতিক বাজারে ডলারের সাপেক্ষে বাড়ল ভারতীয় টাকার দাম । আজ টাকার দাম বেড়েছে ২৯ পয়সা-এই মুহূর্তে টাকা দাঁড়িয়ে ডলার প্রতি ৭৩.৮৩ -এ । এছাড়াও নিফটি সূচক উঠেছে ১০,৩০০ লেভেল ।
প্রায় ৫৭২.৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স । নিফটি বেড়েছে ১.৭১ % হারে । গতকালের ২৭২ টি শেয়ারে পতনের সাপেক্ষে আজ ১,৬৪০টি শেয়ারের সূচক বৃদ্ধি পেয়েছে । অপরিবর্তিত রয়েছে ১,৫১৯ টি শেয়ার । এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে ৩৪৫৭৩.৬১- এ।
গতকালের পর থেকে আপাতত স্থিত রয়েছে অপরিশোধিত তেলের দাম । ডলারের দাম গত কয়েক সপ্তাহের তুলনায় সামান্য কমার কারণেই আন্তর্জাতিক বাজারে আজ উঠেছে টাকার দাম ।

Be the first to comment