সিলেট সীমান্তে বিএসএফ – বিজিবি-র গুলি, পালটা গুলি 

Spread the love

রোজদিন ডেস্ক :

বাংলাদেশের সিলেট সীমান্তে গতকাল বিকেলে বিএসএফ – বিজিবি-র গুলি বর্ষণের ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, বিএসএফ গুলি ছুঁড়লে পালটা গুলি চালায় বিজিবিও। তবে কোন হতাহতের খবর নেই। সম্ভবত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ গুলি করেছিল। বিজিবির পক্ষে স্থানীয় জন প্রতিনিধি, সীমান্তের জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, অনুমোদনহীন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে অনুপ্রবেশ বন্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অনুপ্রবেশ বন্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*