ক্যালিফোর্নিয়ায় ইসলামিক কেন্দ্রে গুলি, নিহত পাঁচ

Spread the love

রোজদিন ডেস্ক :

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর এক ইসলামিক কেন্দ্রে সোমবার গুলিতে পাঁচ জন প্রাণ হারান। সেখানে মসজিদ, শিশু শিক্ষা কেন্দ্র আছে। সূত্রের খবর, দুই কিশোর বন্দুকধারী আচমকাই এই হামলা চালায়। তাদের একজনের মা এর প্রায় দু ঘন্টা আগে পুলিশকে জানান, তার ছেলে বাড়ি থেকে তিনটি বন্দুক নিয়ে গাড়ি করে চলে গেছে। তার সঙ্গে আরও একজন আছে৷ পুলিশ খবর পেয়ে দ্রুত খোঁজ খবর শুরু করে। মসজিদ থেকে গুলি বর্ষণের খবরে সেখানে গিয়ে পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে। তাঁরা ওখানে নিরাপত্তা রক্ষী ছিলেন। এরপর দুই কিশোরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারা আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান।

কেন এই হামলা, পুলিশ তদন্ত করছে। এর আগে ওখানে এমন ঘটনা হয়নি বলে ইসলামিক কেন্দ্রর পক্ষে জানানো হয়। অনেক শিশু সেখানে থাকলেও তারা নিরাপদে আছে। এই প্রেক্ষিতে ওখানে নিরাপত্তা ব্যবস্থা, টহলদারি জোরদার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*