রোজদিন ডেস্ক :
ঝাড়গ্রামের জিতুশোলে আজ সকালে এক পূর্ণবয়স্ক হাতির মৃত দেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। একটি বেসরকারি রিসর্টের সামনে হাতিটিকে পড়ে থাকতে দেখে শিউরে ওঠেন স্থানীয় মানুষ জন। খবর যায় বন দফতরে।
কিভাবে এই হাতির মৃত্যু হোল, তা জানতে ময়না তদন্ত করা হবে। ঝাড়্গ্রামের ডিএফও উমর ইমাম ঘটনাস্থলে যান৷ স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় গতকাল দুটি হাতি দেখা গেছিল।একটি হাতি বনের মধ্যে চলে যায়। রিসর্টের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। এতে উদ্বিগ্ন, শোকাহত স্থানীয় মানুষ রা। তাঁদের কাছে হাতি ঐতিহ্য, হাতি প্রিয় ও। কিভাবে এই হাতির মৃত্যু হোল তার তদন্তের দাবিতে তাঁরা সরব হয়েছেন।

Be the first to comment