রোজদিন ডেস্ক :
রাজস্থানের আলোয়ারের মৌজপুরে এক চলন্ত গাড়িতে আগুন লেগে পাঁচ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।। গতকাল গভীর রাতে দিল্লি – মুম্বাই এক্সপ্রেস ওয়ে র এই ভয়ংকর দুর্ঘটনায় এক ই পরিবারের পাঁচ জন প্রাণ হারানোর খবরে শোকের ছায়া নেমেছে। তবে গাড়ির চালক প্রাণে বেঁচে গেছেন। সুত্রের খবর, নিহতরা মধ্য প্রদেশের শেওপুরের বাসিন্দা। জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে ফেরার সময় আচমকা চলন্ত গাড়িতে আগুন লাগে। এতে পাঁচ আরোহীই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন পুরুষ, তিনজন মহিলা ও এক নাবালিকা। গাড়িটি সিএনজি চালিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে পুলিশের অনুমান। কি ভাবে এই আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Be the first to comment