- বাংলার দ্বিতীয় পর্বের ভোট্গ্রহণ শেষ। এবার গণনার পালা। অপেক্ষা ৪ মে-র।
- অনেকদিন পর বাংলায় শান্তিপূর্ণ ভোট। মৃত্যুর খবর নেই। স্বস্তিতে রাজ্যবাসী। কৃতিত্ব দিচ্ছে কমিশনকেই।
- বেশিরভাগ সর্বভারতীয় সংবাদমাধ্যমের এগজিট পোলে বঙ্গে সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজেপি। মানতে নারাজ তৃণমূল।
- অভ্যন্তরীণ রিপোর্ট বলছে আসন সংখ্যা দু’শো পার করবে, দাবি ঘাসফুল শিবিরের, সরকার গড়ছে তাঁরাই, দাবি করছে বিজেপিও।
- ডায়মন্ড হারবার, ফলতা-সহ দক্ষিণ ২৪ পরগনার ৭৭টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপির।
- গণনা কেন্দ্রে সুপার ভাইজার হিসেবে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরাই, হাইকোর্টে মামলা দায়ের তৃণমূলের। আজ হতে পারে শুনানি।
- ভোটের পরই উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযোগের তির বিজেপির দিকেই।
- প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল।
- গত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা হয়েছিল। দশম ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশের হার ৯৯ শতাংশেরও বেশি। পাশের হারে ছাত্রদের টেক্কা দিচ্ছে ছাত্রীরা।
- দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট থেকে বৃহসৃপতিবার জামিন পেলেন আইপ্যাক কর্তা বিনেশ চান্দল। ভোটের আগে আর্থিক তছরূপের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি।
- ভোট মিটতেই রক্তাক্ত নদিয়ার শান্তিপুর। রাস্তা থেকে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল স্থানীয়রা। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তে পুলিশ। শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।
- রাজস্থানে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ।

Be the first to comment