সিএসসি /আইসিএসই ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের ভোট পর্ব মিটতেই আজ আইসিএসই / আইএসসি ফল প্রকাশিত হোল। গত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা হয়েছিল।

সূত্রের খবর, দশম ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশের হার ৯৯% এর ও বেশি। এগিয়ে আছে ছাত্রীরাই।

আইসিএসই দশম শ্রেণির পাশের হার ৯৯.১৮%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬%, তুলনায় ছাত্ররা সামান্য পিছিয়ে, তাদের পাশের হার ৯৮.৯৩%।

আইএসসি র ক্ষেত্রে এই পাশের হার হোল ৯৯.১৩%, এখানেও মেয়েরাই এগিয়ে, পাশের হার ৯৯.১৮%। ছাত্রদের পাশের হার ৯৮.৮১%।

এই বছর পরীক্ষার নিয়ামক সংস্থা সিআইএসসিই কোনও মেরিট তালিকা প্রকাশ করেনি।

গত কয়েক বছর ধরেই এই সব পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে। এতে খুশি সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*