কলকাতা

অভিষিক্তা থেকে উদ্ধার এক কলেজ ছাত্রের দেহ

অভিষিক্তা থেকে উদ্ধার ঋক বোস নামে এক কলেজ ছাত্রের দেহ। সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিল। আজ সকালে উদ্ধার হয়। সামনেই পরীক্ষা। প্রস্তুতি ঠিকমত না হওয়ার জেরেই আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান।

কলকাতা

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কর্মসূচী

সাংবাদিকদের ওপর নিগ্রহের প্রতিবাদে একটি নিঃশব্দ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করছে বেশ কিছু সাংবাদিক। আজ বিকাল ৪টে গান্ধী মূর্তির সামনে হবে এই কর্মসূচী।

কলকাতা

সোনারপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়

সোনারপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে আজ সকালে। বেশ কিছু সময় আজ সকালে রেল লাইনের পাশে বসেছিলেন তিনি। ৫টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যান। দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে জি […]