রোজদিন ডেস্ক :
নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই এর নজরে এনটিএ-র অন্দরের অনেক আধিকারিকও। গতকাল পুণের এক শিক্ষক মনীষা গুরুনাথ মান্ধারেকে সিবিআই গ্রেফতার করেছে। তিনি ও প্রশ্ন ফাঁসের অন্যতম মাথা বলে তদন্তকারীদের দাবি। এর আগে ধৃত পি ভি কুলকার্নি ও তিনি নিটের প্রশ্ন তৈরির কমিটিতে ছিলেন।
সিবিআই এর ধারণা, এনটিএ-র অন্দরে কেউ এই ঘটনায় জড়িত। এখন তাঁদের অনেক কেই আতস কাঁচের তলায় রেখেছে তারা৷
প্রশ্ন ফাঁসের পর তা কিভাবে চালান করা হয়, তার হদিশও মিলেছে। বিভিন্ন মেসেজিং গ্রুপে তা পাঠানো হয়। এর সঙ্গে বিপুল টাকার লেনদেনও জড়িত।
সূত্রের খবর, মনীষা মান্ধারে বাছাই কিছু পড়ুয়াকে নিয়ে কোচিং করেছেন। তাদের মুখে মুখে প্রশ্ন বলে দেন।
এনটিএ থেকে দুই সেট প্রশ্নপত্র ফাঁস হয়। আর কে বা কারা এতে জড়িত সিবিআই তা খতিয়ে দেখছে।

Be the first to comment