- আগামী ২০ মে উত্তরবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ২১ মে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। দুই বৈঠকের প্রস্তুতি শুরু প্রশাসনের অন্দরে।
- ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, ভাঙা হল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- রবিবার ভোরে মধ্যপ্রদেশের রতলমে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি কামরায় আগুন। নিরাপদে যাত্রীরা, হতাহতের খবর নেই।
- শনিবার রাতে হাওড়া স্টেশন চত্বর থেকে বেআইনি দখলদারদের সরিয়ে দিল পুলিশ ও রেল কর্তৃপক্ষ।
- হাওড়ার পর শহরতলির অন্যান্য স্টেশনগুলিকেও দখলদার মুক্ত করার উদ্যোগ। জারি হল নোটিস।
- মন্ত্রী হয়েই ব্যতিক্রমী সিদ্ধান্ত অশোক কীর্তনীয়ার। নিজের কনভয়ের গাড়ি থেকে হুটার খুলে দেওয়ার নির্দেশ।
- রাজ্যের সাতটি সড়ক প্রকল্পের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার, জারি হল বিজ্ঞপ্তি।
- প্রশাসক আর নয়, বোর্ডহীন ১৫টি পুরসভার নির্বাচন করাতে শুরু তৎপরতা, ইঙ্গিত পুরমন্ত্রীর।
- নিটের প্রশ্নফাঁসের ঘটনায় সিবিআইয়ের নজরে এনটিএ-র একাধিক কর্তাও। শনিবার পুণের এক শিক্ষক মণীষা গুরুনাথ মান্ধারকে গ্রেফতারের পর দাবি সিবিআইয়ের।
- নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি জানালেন রাহুল গান্ধি।
- পালাবদলের জের, নিরাপত্তা কমল শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, রাজীব কুমার, কুণাল ঘোষেদের।

Be the first to comment