রোজদিন ডেস্ক :
পালাবদলের পরই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সব নিয়ে তিনি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। সঙ্গে চিকিৎসক বিধায়ক শরদ্বত মুখার্জি, ইন্দ্রনীল খান ও ছিলেন। শনিবার রাতেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আচমকা একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে গিয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন। সেখানকার শয্যা সংখ্যা, কত শয্যা খালি আছে, কোন সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে খোঁজ খবর নেন। রোগী পরিষেবা খতিয়ে দেখেন।
হাসপাতালে অ্যামবুলেন্সে দালাল রাজ বন্ধে অ্যাপ তৈরির কথা ভাবছে সরকার। তিন ধরনের অ্যামবুলেন্সের খরচ কত সবই অ্যাপে থাকবে। কিমি এর ওপর এর চার্জ নেওয়া হবে। কোন হাসপাতালে কত শয্যা খালি সহ বিভিন্ন বিষয়ে তদারকি র জন্য কেন্দ্রীয় ভাবে তদারকি পদ্ধতি ও নেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজে ও তা তদারকি করতে পারবেন। সব হাসপাতালের শয্যা সংখ্যা ও বাড়াতে বলা হয়েছে।
বৈধ পরিচয়পত্র ছাড়া হাসপাতালে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সব কর্মীর পরিচয়পত্র বাধ্যতামূলক। আগামী ৩১ মের মধ্যে তা হয়ে যাবে। সূত্রের খবর, হাসপাতালগুলির হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রূপায়িত করা নিয়ে গতকাল রাতে স্বাস্থ্য সচিব এনআরএস, মেডিকেল কলেজ, আর জি করে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

Be the first to comment