রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় মন্ত্রী বাঁদি সঞ্জয় কুমারের পুত্র বাঁদি ভগীরথ কে নাবালিকা নির্যাতনের অভিযোগে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে।।
মন্ত্রীর দাবি, তিনিই পুত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
তেলেঙ্গানার প্রাক্তন বিজেপি প্রধান বাঁদি সঞ্জয় জানান, আইনের চোখে সবাই সমান। তাঁর পুত্রের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার তদন্ত হোক।
তেলেঙ্গানা উচ্চ আদালত মন্ত্রী পুত্রের গ্রেফতারি এড়াতে অন্তর্বতী সুরক্ষা দিতে অস্বীকার করে।
গত ৮ মে এক সতের বছরের কিশোরীর মা তাঁর কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ করেন ভগীরথের বিরুদ্ধে।
তিনি জানান, তাঁর কিশোরী কন্যার সঙ্গে মন্ত্রী পুত্রের সম্পর্ক থাকার সুবাদে যৌন হেনস্থা করে। নির্যাতিতার বয়ান অনুযায়ী এটি পকসো আইনে নথিবদ্ধ হয়।
ভগীরথ পরে করিমনগরে পাল্টা অভিযোগ করে জানান,
ওই কিশোরী তাঁকে পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। তাদের পরিবারকে বিশ্বাস করে বেশ কিছু ধর্মীয় স্থানে বেড়াতেও গেছিলেন। পরে কিশোরীর মা বাবা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেন, টাকার দাবি করেন। তিনি ৫০ হাজার টাকাও দেন।
মন্ত্রী বাঁদি সঞ্জয় কুমারের দাবি, তাঁর পুত্র কোন অন্যায় করেনি বলে জানিয়েছে, তিনি চান এর তদন্ত হোক। সত্য সামনে আসুক।
হাই প্রোফাইল এই ঘটনায় তেলেঙ্গানায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment