চিনের সামরিক বাহিনীতে বড় রদবদল

Spread the love

রোজদিন ডেস্ক : আর্থিক অপরাধ ও অনিয়মের অভিযোগে চিনে এক লপ্তে নয় জন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। এই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সুত্রে এই খবর জানা যায়। তাঁদের বেশির ভাগই তিন তারকা পদমর্যাদার, এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্যও।

রাজনৈতিক মহলে ধারণা, শুধু দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে নয়, চিনের রাজনৈতিক শুদ্ধিকরণ ও ক্ষমতার পুর্নবিন্যাসের ইঙ্গিতবাহীও। চিন সরকার ও দল সামরিক বাহিনীর স্বচ্ছতা, শৃঙ্খলা ও আনুগত্য নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক কালে যা বিরল।

তাঁদের বিরুদ্ধে তদন্তও চলছে। তার ভিত্তিতে বরখাস্ত হওয়া সেনা আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*