কলকাতা পুলিশে ফের রদবদল, সরানো হল ৬ জন ওসিকে

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের মুখে কলকাতা পুলিশে ফের বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। কয়েকটি থানার ওসিদের বদলি করল কমিশন। তার মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট থানা। পার্ক স্ট্রিটের ওসি ছিলেন হীরক দলপতি। তাঁকে গোয়েন্দা দফতরে বদলি করা হয়েছে। পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হলেন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের নীলকান্ত রায়। শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে গড়িয়াহাট থানার দায়িত্ব দেওয়া হল।বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহকে। এসটিএফ থেকে সরিয়ে মনোজ দত্তকে চেতলা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। লালবাজারের পক্ষ থেকে কমিশনারের অর্ডার জারি করে ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। এই অর্ডার অনুযায়ী, শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বা ওসি-দের সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ বা স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।।চেতলা থানার ওসি অমিতাভ সরকারকে এসটিএফে পাঠানো হয়েছে। হেয়ার স্ট্রিট ও ঠাকুরপুকুর থানার ওসি পদেও বদল হয়েছে। এই দুই থানার বর্তমান ওসি লোপসাং তশেরিং ভুটিয়া এবং রাজীব সাহুর মধ্যে পারস্পরিক বদলি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*