রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে ৭ জন নিহত, দুজন নিখোঁজ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজস্থানের ভিওয়াদির খুশখেরা – কারোলি শিল্প তালুকে আজ সকালে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে সাত জন প্রাণ হারান, দুজন নিখোঁজ। সূত্রের খবর, নয়জন এর ভিতরে আটকে পড়েছিলেন। সাতজনের দগ্ধ মৃতদেহ পাওয়া গেছে। অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র জানান, নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চলছে।
কিভাবে এই আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিট, নাকি রাসায়নিক প্রতিক্রিয়া, তা খতিয়ে দেখা হচ্ছে।
নতুন দিল্লি থেকে ৭০ কি মি দূরে অবস্থিত ভিওয়াদিতে বহু রাসায়নিক, ওষুধ তৈরির সংস্থা আছে। আজ এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গোটা শিল্প তালুকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই কারখানার আশেপাশের অন্যান্য কারখানাও বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন আয়ত্বে আনেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*