রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী আজ রামপুরহাটে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস ব্যানার্জির বাড়ি যান৷ তাঁর পুত্র, পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের আন্তরিক সমবেদনা জানান।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট সকালে বাড়ি সংলগ্ন দলের কার্যালয়ে আশিস ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে তীব্র উত্তেজনা, চাঞ্চল্য দেখা দেয়৷

বিজেপির কিছু নেতা, সমর্থক তাঁকে অপমান করায় তিনি এই চরম পথ নেন বলে অভিযোগ ওঠে।
মুখ্যমন্ত্রী তখনই জানিয়েছিলেন, আশিস ব্যানার্জির বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই।

আজ তিনি নিজে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলায় তাঁরাও আপ্লুত।

Be the first to comment