আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্যারা অ্যাথলেট চিরাগ ত্যাগি খুন গাজিয়াবাদে

Spread the love

 

রোজদিন ডেস্ক :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলেট চিরাগ ত্যাগি-র গুলিবিদ্ধ দেহ শনিবার গাজিয়াবাদে উদ্ধার হওয়া নিয়ে ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে। হিন্দন এলাকায় সাই উপবনে তাঁর গুলিবিদ্ধ দেহ মেলে। পুলিশের অনুমান, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা চিরাগ ত্যাগি ১০০ মিটার ও ৪০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। প্যারা অ্যাথলেট হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নামী এই প্রতিভাবান তরুণকে কেন হত্যা করা হল তা নিয়ে বিস্মিত পুলিশ৷ তাঁর পিঠে গুলি লেগেছে। এই মর্মান্তিক ঘটনায় ক্রীড়া মহলে শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত করছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*