রোজদিন ডেস্ক : খারাপ সময় আর কাকে বলে আর সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল শিবির। স্বয়ং নেত্রীর ডাকা বৈঠকেই আসছেন না বিধায়করা। বিধায়করা না আসায় রবিবার বিকেলের বৈঠক বাতিল করতে হল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের আগামীদিনের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ১৮-১৯ জনের বেশি বিধায়ক নেত্রীর ডাকে সাড়া দেননি। ফলে একটু পরেই বৈঠক বাতিল ঘোষণা করা হয়। দলের তরফে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে জানান, বিধায়করা এলাকায় ব্যস্ত থাকার কারণে বৈঠকে আসতে পারেননি। পরে বৈঠক হবে। সেই সঙ্গে তিনি জানান, আগামীকাল সোমবার জেলায়, জেলায়, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে দল। আর মঙ্গলবার ধর্মতলার রানি রাসমনি রোডে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment