কংগ্রেস নেতা ভিক্টরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেস নেতা আলি ইমরান রামজের (ভিক্টর) বিরুদ্ধে তাঁকে নির্যাতনের অভিযোগ আনলেন স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। রবিবার রীতিমত সাংবাদিক বৈঠক করে ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী তাঁর ওপর অকথ্য অত্যাচার করেন। এর মধ্যে বাড়ি থেকে টাকা আনা, মারধর, অপমান, নির্যাতন ইত্যাদি সবই আছে। বাড়ির অমতে বিয়ে করায় মা বাবার সমর্থন মেলেনি। এর সুযোগে ভিক্টর তাঁর ঠাকুমার কাছ থেকে গয়না, টাকা আনতে বাধ্য করেছেন বলে সাশ্রু নয়নে প্রিয়াঞ্জলি জানান। নিজের অভিযোগের সপক্ষে ভিডিও দেখান তিনি। বলেন, ভিক্টর ওপরে রাম, ভিতরে রাবণ।
এই সব নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সহায়তা চান। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বকেও তিনি চিঠি দিয়েছেন।
সম্প্রতি ভিক্টরকে ফরোয়ার্ড ব্লকে ফেরার বার্তা দিয়েছেন রাজ্য নেতা নরেন চ্যাটার্জি। প্রাক্তন বিধায়কের স্ত্রীর এমন হৃদয় বিদারক অভিযোগে রাজনীতির রঙ লেগেছে।
নরেন চ্যাটার্জি, কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এই বিষয়ে সাবধানী মন্তব্য করেন।
উভয়েই পৃথক ভাবে বলেন, আইন আইনের পথে চলবে।
দুই সন্তানের পিতা, সুবক্তা ভিক্টরের বিরুদ্ধে স্ত্রীর এমন অভিযোগে বিস্মিত সব মহল। প্রাক্তন বিধায়ক স্বামীকে
খুনের দায়ে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন ভিক্টরের মা। এরপরও অত্যাচার কমেনি, বরং আরও বেড়েছে বলে প্রিয়াঞ্জলির অভিযোগ। ভিক্টরের কাকা হাফিজ আলম সাইরানি বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী, ফরোয়ার্ড ব্লকের বিশিষ্ট নেতা ছিলেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ নিয়ে রাজনৈতিক মহল বিস্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*