রোজদিন ডেস্ক : মানিকতলার কংগ্রেস প্রার্থী সুমন রায় চৌধুরীকে শাসক তৃণমূল সর্বতোভাবে প্রচার করতে দিচ্ছে না। এমনকি কোন কারণ না দেখিয়ে অটো প্রচারও করতে দিচ্ছে না। রবিবার ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এই অভিযোগ করেন। বলেন, তৃণমূল নির্বাচন কমিশন ও থানার যোগ সাজসে এই পন্থা নিয়েছে। বিনা কারণে তাঁর প্রচার বন্ধ করে দিচ্ছে। সোমবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে তাঁর প্রচারের অনুমতিও বিনা কারণে বাতিল করেছে। এতে ক্ষুব্ধ সুমন রায়চৌধুরী নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।
নির্বাচন এগিয়ে আসার সঙ্গে রাজ্যে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচারের সুর তুঙ্গে উঠেছে। দীর্ঘ কুড়ি বছর পর কংগ্রেস এবার এককভাবে নির্বাচনে লড়ছে। তাঁদের প্রার্থীদের নানা ভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল শাসক তৃণমূলের দিকে।
রবিবার চৈত্রের খর রোদ উপেক্ষা করে সব দলের প্রচার তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একাধিক জনসভায় পরস্পরকে তোপ দাগেন।

Be the first to comment