রোজদিন ডেস্ক: কুণাল ঘোষ কে হাসপাতালের রোগী কল্যাণ কমিটি র সদদ্য করেনি রাজ্য সরকার। শনিবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই দাবি করেন।
অন্যদিকে কুণালের দাবি, তাঁকে বি সি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ কমিটি র সদদ্য করা হয়েছে। তিনি তা গ্রহণ ও করেছেন। এরপর যদি সরকার সিদ্ধান্ত বদলায় তবে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে।
উল্লেখ্য, কুণাল ঘোষ কে রোগী কল্যাণ কমিটি র সদদ্য করা হয়েছে বলে শুক্রবার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহল একে নয়া সরকারের সৌজন্য বার্তা বলে স্বাগত ও জানান।
কিন্তু পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিস্কার জানান, এমন কোন খবর তাঁদের জানা নেই।
পালটা টি এম সি বিধায়কের দাবি,তাঁর কাছে এই সংক্রান্ত নথির হার্ড কপি আছে।
উভয় পক্ষের এই চাপান উতরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

Be the first to comment