ঝাড়খন্ডে ক্রস ভোটিং, খড়গে-কে চিঠি সিপিআইএমএলের

Spread the love

রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডে ক্রস ভোটিং এ রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ে র জন্য তাঁদের বিধায়করা দায়ী নয়। শুক্রবার জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে-কে এই মর্মে চিঠি দিয়েছেন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য।
তিনি জানান, ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী প্রণব ঝা কেই তাঁদের বিধায়ক রা বৃহস্পতিবার ভোট দিয়েছেন। অথচ ক্রস ভোটিং-এ এনডিএ প্রার্থীর জয়ে তাঁদের বিধায়কদের দায়ী করা হচ্ছে। এই বিষয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করে অবিলম্বে এই ধরনের বদনাম বন্ধ করতে তিনি খাড়্গেজি-কে আর্জি জানান। বলেন, এই সব বলে তাঁদের দলের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা হচ্ছে।
দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ক্রস ভোটিং-এর জন্য কংগ্রেস তাঁদের দায়ী করছে দেখে তাঁরা স্তম্ভিত। বিহার, ঝাড়খন্ডে তাঁদের বিধায়ক রা ইন্ডিয়া জোটের প্রার্থীকেই ভোট দিয়েছেন। এই বিষয়ে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ বলে দৃঢ় ভাবে জানান।
ঝাড়খন্ডে র মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কে লেখা একটি পৃথক চিঠিতে সিপিআইএমএলের রাজ্য সম্পাদক মনোজ ভক্ত একই কথা বলেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের অন্দরেই কেউ এর জন্য দায়ী। এমনকি কংগ্রেসের পোলিং এজেন্টও এর জন্য দায়ী হলে তিনি অবাক হবেন না বলে মনোজ ভক্ত মন্তব্য করেছেন।
উল্লেখ্য ঝাড়খন্ডে রাজ্যসভার নির্বাচনে কংগ্রেসের আসন জয়ের সম্ভাবনা থাকলেও ক্রস ভোটিং-এ তা হয় নি। এতে ক্ষুব্ধ, হতাশ তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*