রোজদিন ডেস্ক :
ডিএ নিয়ে বৈঠক হোল মুখ্যমন্ত্রীর সঙ্গে। যৌথ সংগ্রাম কমিটির নেতা ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের কথা শুনেছেন। যা আগে হয়নি। আদালতের নির্দেশ মেনে সরকার চলবে বলে আশ্বাস দিয়েছেন। মুখ্যসচিব, অর্থ সচিবকে এই মর্মে নির্দেশ দিয়েছেন।
তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট। গ্রান্ট ইন এইড কর্মীদের নিয়েও কথা হয়েছে। কর্মীরা যে সরকারের অংশ তা বোঝা গেছে।
বিভিন্ন আন্দোলনে শাস্তিপ্রাপ্ত কর্মীদের নিয়েও আশ্বাস মিলেছে।
আগের সরকার কি করেছে তা ভুলে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়ানোয় খুশি ভাস্কর ঘোষরা।
এরিয়ার, শুন্যপদ পুরণ, অস্থায়ী কর্মীদের সমস্যা ইত্যাদি সব কিছু নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। ইতিবাচক সাড়া মেলায় মুখ্যমন্ত্রীকে তাঁরা ধন্যবাদ জানান।
ডিসেম্বরের মধ্যে ৫০,০০০ স্থায়ী পদে নিয়োগ করা হবে। সরকারি কর্মচারী সংগঠনের সাথে ডিএ সংক্রান্ত মিটিং-এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ মাসের অর্থাৎ জুনের ছয় বা সাত তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করবে রাজ্য সরকার।

Be the first to comment