বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াত, সরেজমিনে দেখতে বাসে চড়লেন অগ্নিমিত্রা, পর্যবেক্ষণে সজল ঘোষও

Spread the love

রোজদিন ডেস্ক : 
কথা দিয়েছিলেন আজ থেকে কলকাতা সহ রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিসেবা চালু করা হবে। সেই মত সকাল থেকেই বিভিন্ন রুটে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন। সকালে বালিগঞ্জে বিজেপি নেত্রী শশি অগ্নিহোত্রী গেছিলেন। পরে নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও এর তদারকি করতে আসেন। নিজেই একটি বাসে ওঠেন। তাঁকে দেখে খুশিয়াল হয়ে ওঠেন মহিলা-সহ অন্য যাত্রীরাও। সকাল থেকেই বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ পেয়ে মহিলারা খুবই খুশি। তাঁদের এই আনন্দের শরিক হন অগ্নিমিত্রা পাল, শশি অগ্নিহোত্রী, সজল ঘোষরাও। অগ্নিমিত্রা নিজেও অন্য মহিলা যাত্রীদের মত জিরো ব্যালান্স টিকিট নিয়েছেন। স্মার্ট কার্ড চালু না হওয়া অবধি পরিচয়পত্র দেখিয়ে এই ভাবেই মহিলারা যাতায়াতের সুবিধা পাবেন৷

বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষও আজ বিনামূল্যে মহিলাদের সরকারি বাসে যাতায়াতের বিষয় সরেজমিনে পরিদর্শনে যান। তিনি ধর্মতলার ডিপোতে গিয়ে এর তদারকি করেন। মহিলাদের হাতে টিকিট তুলে দিয়ে সহায়তা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*